user
Picture of the author

Blog Details

How to Spot Fake Cash on Delivery (COD) Scams in Online Shopping in BD (2026 Safety Guide)

How to Spot Fake Cash on Delivery (COD) Scams in Online Shopping in BD (2026 Safety Guide)

Rayhan farazi

Rayhan farazi

Published on Tue Feb 10 2026

Views: 16

"ডেলিভারি ম্যান এসে বলল আপনার পার্সেল এসেছে, কিন্তু আপনি তো কিছুই অর্ডার করেননি!"


বাংলাদেশে বর্তমানে অনলাইন শপিং যতটা জনপ্রিয় হয়েছে, ঠিক ততটাই বেড়েছে "Cash on Delivery (COD)" প্রতারণা। অনেক সময় দেখা যায়, আপনি ফেসবুকে একটি পেজ থেকে ঘড়ি অর্ডার করেছেন, কিন্তু বক্সে এসেছে একটি পাথর বা সাবান। আবার অনেক সময় হুট করে আপনার নামে পার্সেল চলে আসে যা আপনি অর্ডারই করেননি, কিন্তু বাসার লোক টাকা দিয়ে সেটি রিসিভ করে ফেলে।


এই ধরণের প্রতারণা থেকে বাঁচতে এবং আপনার কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখতে আজকের ব্লগে আমরা ৫টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব।


1. আনবক্সিং ভিডিও করা মাস্ট (Make an Unboxing Video)

এটি এখন অনলাইন শপিংয়ের "গোল্ডেন রুল"। আপনি যখনই কোনো পার্সেল খুলবেন, অবশ্যই একটি ভিডিও করবেন।


কেন: যদি বক্সে ভুল বা ভাঙা প্রোডাক্ট থাকে, তবে এই ভিডিওটিই আপনার একমাত্র প্রমাণ। ভিডিও ছাড়া কোনো সেলার বা কুরিয়ার কোম্পানি আপনার অভিযোগ মানবে না।


সতর্কতা: ভিডিও যেন এডিট করা না হয় এবং পার্সেলের লেভেল (Label) যেন ভিডিওতে স্পষ্ট দেখা যায়।


2. পার্সেলের লেভেল চেক করুন (Check the Parcel Label)

টাকা দেওয়ার আগে কুরিয়ারের পলি প্যাকেটের ওপরের স্টিকারটি ভালো করে পড়ুন।


কি দেখবেন: প্রেরকের (Sender) নাম এবং ফোন নম্বর আছে কিনা। অনেক স্ক্যামার পেজ ভুয়া নাম বা ভুল নম্বর ব্যবহার করে। যদি দেখেন প্রেরকের নাম অস্পষ্ট বা নম্বর নেই, তবে পার্সেলটি রিসিভ করবেন না।


3. অর্ডার না করলে রিসিভ করবেন না (Don't Receive if Not Ordered)

অনেক সময় প্রতারক চক্র আপনার নাম ও ঠিকানা সংগ্রহ করে ভুয়া পার্সেল পাঠিয়ে দেয় এবং COD-তে টাকা দাবি করে।


টিপস: বাসার লোকদের (মা-বাবা বা দারোয়ান) বলে রাখুন—আপনার অনুমতি ছাড়া যেন কোনো পার্সেল রিসিভ না করে। আপনি নিজে নিশ্চিত না হয়ে কোনো পার্সেলের টাকা দেবেন না।


4. অগ্রিম ডেলিভারি চার্জ দেওয়া (Advance Delivery Charge)

নতুন বা অপরিচিত কোনো ফেসবুক পেজ যদি বলে—"অর্ডার কনফার্ম করতে আগে ১৫০ টাকা বিকাশ করুন"—তবে সতর্ক হোন।


টিপস: বিশ্বস্ত বা পরিচিত ব্র্যান্ড ছাড়া অ্যাডভান্স পেমেন্ট করবেন না। তবে হ্যাঁ, অনেক জেনুইন সেলারও ফেইক অর্ডার এড়াতে ডেলিভারি চার্জ আগে নেন। সেক্ষেত্রে পেজটির রিভিউ এবং বয়স চেক করে নিন।


5. কুরিয়ার ম্যানের সামনে চেক করা (Check in Front of Delivery Man)

বর্তমানে অনেক কুরিয়ার সার্ভিস (যেমন: Pathao, Steadfast) মার্চেন্টের অনুমতি সাপেক্ষে পার্সেল খুলে দেখার সুযোগ দেয়।


টিপস: টাকা দেওয়ার আগে ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করুন—"ভাই, আমি কি প্রোডাক্টটা একটু চেক করতে পারি?" যদি সেলার ভালো হয়, তবে তারা সাধারণত এতে আপত্তি করে না।


Home Shop BD-তে আপনার নিরাপত্তা (Your Safety with Us)

  • আমরা জানি অনলাইনে বিশ্বাস অর্জন করা কতটা কঠিন। তাই Home Shop BD-তে আমরা দিচ্ছি শতভাগ স্বচ্ছতা।
  • আমাদের প্রতিটি পার্সেলের গায়ে আমাদের অফিসের নম্বর এবং সঠিক ঠিকানা থাকে।
  • আমরা কাস্টমারদের আনবক্সিং ভিডিও করতে উৎসাহিত করি।
  • যেকোনো সমস্যায় আমাদের সাপোর্ট টিম সবসময় আপনার পাশে আছে।
  • তাই নিশ্চিন্তে এবং নিরাপদে শপিং করুন বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত গ্যাজেট শপ থেকে।


🛒 অর্ডার করুন: www.homeshopbd.com 📞 হেল্পলাইন: 01910903717

Get Your Daily Needs From Our Store

There are many products you will find our shop, Choose your daily necessary product from our shop and get some special offer.