
Blog Details

How to Connect Your Smartwatch to Android & iOS: Step-by-Step Guide (2026)

Rayhan farazi
Published on Thu Feb 05 2026
Views: 58
"নতুন স্মার্টওয়াচ কিনেছেন কিন্তু ফোনের সাথে কানেক্ট হচ্ছে না? চিন্তার কিছু নেই, ঘড়ি নষ্ট নয়!"
আমাদের কাছে প্রতিদিন অনেক কাস্টমার ফোন করে বলেন—"ভাইয়া, ঘড়ি তো ফোনের ব্লুটুথে শো করছে না" অথবা "কল আসছে না কেন?"। আসলে স্মার্টওয়াচ কানেক্ট করার নিয়ম সাধারণ ব্লুটুথ হেডফোনের চেয়ে একটু আলাদা।
আপনি যদি T800 Ultra, T900 Ultra বা অন্য কোনো চাইনিজ/ব্র্যান্ডেড স্মার্টওয়াচ কিনে থাকেন, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন। মাত্র ২ মিনিটেই আপনার ঘড়ি সেটআপ হয়ে যাবে।
Step 1: সঠিক অ্যাপ ডাউনলোড করুন (Download the App)
- অনেকে ভুল করে সরাসরি ফোনের ব্লুটুথ সেটিংসে গিয়ে ঘড়ি খোঁজা শুরু করেন। এটা করবেন না!
- ঘড়ির বক্সে বা ম্যানুয়ালে একটি QR Code দেওয়া থাকে। সেটি আপনার ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করুন।
- এটি আপনাকে প্লে-স্টোর বা অ্যাপ স্টোরে নিয়ে যাবে।
- সাধারণত HiWatch Pro, FitPro, Da Fit, বা GloryFit—এই অ্যাপগুলোই বেশি ব্যবহৃত হয়। অ্যাপটি ইন্সটল করুন।
Step 2: ব্লুটুথ এবং লোকেশন অন করুন (Turn on Bluetooth & Location)
- এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যা অনেকেই মিস করেন।
- আপনার ফোনের Bluetooth অন করুন।
- আপনার ফোনের Location (GPS) অবশ্যই অন রাখতে হবে (বিশেষ করে Android ইউজারদের জন্য)। লোকেশন অফ থাকলে অনেক সময় অ্যাপ ঘড়ি খুঁজে পায় না।
Step 3: অ্যাপের মাধ্যমে কানেক্ট করুন (Connect via App)
- ইন্সটল করা অ্যাপটি ওপেন করুন।
- অ্যাপের নিচের দিকে "Set" বা "Device" অপশনে যান।
- "Bind Device" বা "Add Device" লেখাটিতে ক্লিক করুন।
- এখন স্ক্যানিং শুরু হবে এবং আপনার ঘড়ির নাম (যেমন: T800 Ultra) দেখাবে। নামের ওপর ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে।
Step 4: কলিং ফিচার চালু করুন (Enable Bluetooth Calling)
- বাজেট স্মার্টওয়াচগুলোতে (যেমন T800/T900) কলের জন্য দুইবার কানেক্ট করতে হয়।
- প্রথমবার অ্যাপ দিয়ে কানেক্ট করলেন (নোটিফিকেশনের জন্য)
- ।এবার ঘড়ির ওপর থেকে নিচে সোয়াইপ করে Bluetooth Call আইকনটি অন করুন।
- ফোনের ব্লুটুথ সেটিংসে যান এবং নতুন একটি ডিভাইস খুঁজুন (সাধারণত "Watch Audio" বা "T800 Call" নামে থাকে)।
এটি কানেক্ট করলেই আপনি ঘড়ি দিয়ে কথা বলতে পারবেন।
Troubleshooting: যদি কানেক্ট না হয় তবে কী করবেন?
যদি ওপরের নিয়ম মানার পরেও কানেক্ট না হয়, তবে এই ট্রিকসগুলো ট্রাই করুন:
Reset Watch: ঘড়ির সেটিংসে গিয়ে 'Reset' দিন।
Forget Device: ফোনের ব্লুটুথ সেটিংসে গিয়ে যদি আগে থেকে ঘড়ির নাম সেভ করা থাকে, তবে 'Forget Device' বা 'Unpair' করে দিন। তারপর আবার অ্যাপ দিয়ে চেষ্টা করুন।
Charge: ঘড়িতে পর্যাপ্ত চার্জ আছে কিনা দেখে নিন।
Conclusion
স্মার্টওয়াচ সেটআপ করা রকেট সায়েন্স নয়, শুধু সঠিক নিয়মটা জানা দরকার। আশা করি এখন আপনি সহজেই আপনার শখের ঘড়িটি ব্যবহার করতে পারবেন।
আর যদি এখনো ভালো কোনো স্মার্টওয়াচ না কিনে থাকেন, তবে সেরা কালেকশন দেখতে ভিসিট করুন আমাদের ওয়েবসাইটে।
📞 হেল্পলাইন: 01910903717 (সেটআপ নিয়ে সমস্যায় কল করতে পারেন) 🌐 ওয়েবসাইট: www.homeshopbd.com



